কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:২৩ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিল বদরুন্নেছা কলেজের ছাত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে মৃত শারমিনের চাচা হালিম সরকার সংবাদমাধ্যমকে জানান, খিলগাঁও নন্দিপাড়ায় তাদের নিজেদের বাড়ি। রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ফেমাস হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X