কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:০৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মহাসড়কে যানজটের দীর্ঘ সারি। ছবি : কালবেলা
মহাসড়কে যানজটের দীর্ঘ সারি। ছবি : কালবেলা

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় এক পথচারী আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে বাসচাপা দেয়। এতে তার দুটি পা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং মহাসড়কের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিক্ষুদ্ধ জনতার দাবি, মহাসড়ক পারাপারের জায়গা নেই। যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিকার করতে হবে। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ দিতে হবে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, এ নিয়ে প্রশাসন নিরব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X