মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মিলনের ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহতরা হলেন— উপজেলার গনেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) এবং জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোট ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সতিহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। তারা সাতবাড়িয়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে পেছন থেকে ধাক্কা খায়। এতে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বন্ধু ইয়ামিন ও তুহিনের মৃত্যু হয়।

​মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে জানান, আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X