দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণায় দিনাজপুরে উচ্ছ্বাস

বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণায় দিনাজপুরে উচ্ছ্বাস
ছবি : সংগৃহীত

দিনাজপুর সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষিত হওয়ায় নির্বাচনী উচ্ছ্বাস চলছে এই আসনে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান থেকে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়।

বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন, সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ অংশগ্রহণ করেন।

দিনাজপুর সদর-৩ আসনে এর আগে বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হক নির্বাচিত হয়েছিলেন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X