মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতা ছালাউদ্দিন। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত নেতা ছালাউদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অনৈতিক ও অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দীনকে শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

১০

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

১১

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

১২

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

১৩

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

১৫

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

১৬

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১৭

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১৮

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১৯

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

২০
X