শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সেই ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম। ছবি : কালবেলা
বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম। ছবি : কালবেলা

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ও সিসিটিভি ফুটেজ ভাইরালের পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীন নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’

উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) দুপুরে শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা করে একই উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। এ সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে থাপ্পড় মারেন।

এ ঘটনায় তাকে প্রধান আসামি করে তার সহযোগী ফজলুসহ দুই জনের নামে মামলা করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X