সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

১৬ বছর রাজপথে লড়েছি, জনগণের পাশে আছি : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার কালিগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার কালিগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনে আমি রাজপথে থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছি। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রোববার (৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, দল জরিপ করে দেখেছে আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ। পাঁচ বছর ক্ষমতায় থেকেও ওয়ান-ইলেভেনের সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি।

তিনি আরও বলেন, গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। সেই জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে আবার বানভাসি মানুষের পাশে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

সভায় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজী আলাউদ্দিনের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

পথসভায় ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উদ্দীপনামুখর পরিবেশে তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১১

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১২

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৩

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৪

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৫

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৯

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

২০
X