সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের বিষয়টি একান্তই নির্বাচন কমিশনের ব্যাপার : আসিফ

সাভারের বিকেএসপিতে মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনীতে বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা
সাভারের বিকেএসপিতে মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনীতে বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা

নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চললেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচনের বিষয়টি একান্তই নির্বাচন কমিশনের ব্যাপার। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রাঙ্গণে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির আয়োজনে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের মূল লক্ষ্য— দেশের তরুণ সমাজকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জুডো, কারাতে, তায়কোয়ানডো ও এয়ারগান শুটিংয়ের মতো আত্মরক্ষামূলক কৌশলে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে যুবকরা শারীরিক ভারসাম্য, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মনোভাব অর্জন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনলাইন নিবন্ধনের মাধ্যমে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি ন্যূনতম এসএসসি পাস, শারীরিক ও মানসিকভাবে সুস্থ যুবক-যুবতীরা ১৫ দিনের আবাসিক এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের জন্য আবাসন, খাবার, ট্র্যাকস্যুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা রয়েছে।

প্রকল্পের আওতায় তিন বছরে ১১৪টি ব্যাচে মোট ৮,৮৫০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১০২টি ব্যাচে ৮,২৫০ জন যুবক এবং ১২টি ব্যাচে ৬০০ নারী অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আমন্ত্রিত অতিথিরা এবং বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, যুব সমাজের শক্তি ও সম্ভাবনাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X