খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে দুই আসামি পলাতক

খাগড়াছড়ি জেলা কারাগার। ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি জেলা কারাগার। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিঅ্যান্ডটি গেটের সামনে থেকে রাজিবুল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে রাজিব হোসেনকে আটক করা হয়। তবে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম এখনো পলাতক।

পালিয়ে যাওয়া দুই আসামি হলো– খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল কালবেলাকে বলেন, দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা করা হচ্ছে। পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X