লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে জিলাপি বিতরণ করে অভিনব প্রতিবাদ

লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে প্রতিবাদ জানানো হয়। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে প্রতিবাদ জানানো হয়। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ইনডোর ও আউটডোর রোগী সেবায় নানান ভোগান্তি, দালালের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণের মধ্য দিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানানো হয়েছে।

স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) সকালে সদর হাসপাতালের সামনে এমন অভিনব আয়োজন হয়।

এতে হাসপাতালের অনিয়ম ও দৈন্যদশা নিয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন লব্ধর প্রতিষ্ঠাতা মো. ফারাজ রানা, সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, ব্লাড ফর বাংলাদেশের ফিরোজ মাহমুদ, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ইসমাইল হোসেন রাসেল, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ, স্থানীয় সংবাদকর্মী আবদুল মালেক নিরব প্রমুখ।

এ সময় বক্তারা জানান, হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয় এটি একটি গরু রাখার ঘর। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই। দালাল অপসারণ করার যথাযথ উদ্যোগ নেই। নির্মাণাধীন ২০০ শয্যার হাসপাতাল ভবন রাতের বেলা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

এ ছাড়া হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্কিন বিভাগসহ পাঁচটি বিভাগে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক ও অন্যান্য পদসহ ৫৯টি পদশূন্য রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি বেশিরভাগই নষ্ট। এগুলো মেরামত কিংবা ক্রয় করার উদ্যোগ নেই।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে হাসপাতালের বিভিন্ন শূন্যপদ পূরণ করে নতুন ২০০ শয্যার হাসপাতাল ভবনে কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে হাসপাতালে রোগী ভোগান্তি পরিহার করে সঠিক সেবাদান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবুল হাসান শাহিন কালবেলাকে বলেন, আমি একটা মিটিংয়ে আছি, পরে কথা বলব।

একইভাবে কোনো কথা না বলে মিটিংয়ের অজুহাত দিয়ে মোবাইল ফোনের কল কেটে দেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরূপ পাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

ফাইট ডিরেক্টরকে নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

১০

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১১

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

১২

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১৪

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৬

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১৭

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১৮

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৯

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

২০
X