বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সম্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সুমন

খালেদা জিয়ার সম্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সুমন

পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, পিরোজপুর-২ আসন থেকে আমিসহ চারজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমাদের ঢাকার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছেন, ‘আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও আপনাদের ছেড়ে যাননি। আপনাদের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন।’ যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তার সম্মানে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।

তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণার দিন আমি নেছারাবাদে ছিলাম এবং বাকিরা ছিলেন ঢাকায়। পরে তাদের সবার সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের সবাইকে জাতীয়তাবাদী এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের স্বার্থে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।

সোহেল মনজুর সুমন অভিযোগ করে বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশে নির্বাচনের পরিবেশ ফিরছে। ঠিক এ সময় একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

আহম্মদ সোহেল মনজুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X