সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পেশিশক্তিতে নয়, জনতার শক্তিতে বিশ্বাস করে আ.লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

শামীম ওসমানের ডাকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : কালবেলা
শামীম ওসমানের ডাকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আওয়ামী লীগ পেশিশক্তিতে নয়, জনতার শক্তিতে বিশ্বাস করে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আহ্বানে এবং তার সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ সব সময় আওয়ামী লীগকে ভালোবাসে। শামীম ওসমানের বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। সামনে নির্বাচন, এ নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র বা পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো। বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা। আমাদের দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সবদিকে স্বয়ংসম্পূর্ণ।’

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X