ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

আটক রোহিঙ্গা নারী জহুরা বেগম। ছবি : সংগৃহীত
আটক রোহিঙ্গা নারী জহুরা বেগম। ছবি : সংগৃহীত

ফেনীতে ১১ লাখ ৪০ হাজার টাকার ইয়াবাসহ রোহিঙ্গা এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ফেনী সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার নারী মাদক কারবারি চট্টগ্রাম-বরিশালগামী বলেশ্বর বাসযোগে যাত্রীবেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে মাদক পরিবহন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়িটির জন্য অপেক্ষা করতে থাকে।

চেকপোষ্ট চলাকালে গাড়িটি ওই স্থানে পৌঁছালে বাসের সুপারভাইজার, স্টাফ ও বাসে থাকা যাত্রীদের সহায়তায় বাসে তল্লাশিকালে অভিযুক্ত জহুরা বেগম (৪২) নামে পেশাদার ওই রোহিঙ্গা নারীকে তার কাছে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ফেনী র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান কালবেলাকে বলেন, আটক নারী একজন রোহিঙ্গা। সে পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত নারীকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১১

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১২

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৩

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৪

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৬

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৮

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৯

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

২০
X