গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

গৌরনদীতে এনসিপির প্রার্থী ঘোষণা। ছবি : কালবেলা
গৌরনদীতে এনসিপির প্রার্থী ঘোষণা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে মাজহারুল ইসলাম নিপুকে।

নিপু এনসিপির আগৈলঝাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তাকে মনোনীত করেন পার্টির নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যরা।

বিষয়টি নিশ্চিত করে নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পরও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই। এ জন্য তিনি (মাজহারুল ইসলাম নিপু) বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনার পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী মনোনয়ন পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X