কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই সঙ্গে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, তরুণ ভোটারদের মধ্যে কারো ভোট দেয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে তরুণরাই ৪ কোটি। এই ভোটটা আমাদের খুব দরকার। তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তারা (তরুণ ভোটাররা) প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখে নাই। তার শুধু বেগম জিয়াকে আন্দোলন-সংগ্রাম করতে দেখেছে। কাজেই আমাদের কথাবার্তা, কাজকর্মে, চাল-চলন, অভিব্যক্তি সব কিন্তু এই ভোটাররা খেয়াল করবে। কাজেই আমাদের যাতে মানুষ পছন্দ করে সেভাবে কাজ করতে হবে। মানুষ যাতে আমাদের ভালোবাসেন, সেভাবে চলতে হবে। তাহলেই বিএনপি জয়ী হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X