সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার সাভারের আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ভোরে কাঁচামালবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পিকআপের কেবিনসহ কিছু মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগী পিকআপ মালিক জানান, রাতেই মালামাল আনলোডের উদ্দেশ্যে বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশেই গাড়িটি রাখা হয়েছিল।

তিনি অভিযোগ করে জানান, হঠাৎ কয়েকজন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা টের পাওয়ার পর সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচেছি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানা গেছে।

এদিকে চলমান ‘শাটডাউন’ পরিস্থিতি ঘিরে সড়কে নেই কোনো দৃশ্যমান চিত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা–আরিচা ও বাইপাইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X