শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:১৮ এএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

পুরোনো ছবি
পুরোনো ছবি

নগরীকে আরও পরিচ্ছন্ন রাখতে দিনের পাশাপাশি এখন থেকে রাতেও কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন কর্মীরা। শুক্রবার (১২ জুন) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, বর্জ্য অপসারণে আধুনিক যানবাহন সংগ্রহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ একাধিক উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপও নিচ্ছে নগর কর্তৃপক্ষ। বর্তমানে এক শিফটে দিনের যেকোনো সময়ে কাজ করেন পরিচ্ছন্ন কর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ২৬টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চলছে। বাসাবাড়ি থেকে বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রচলিত ভ্যান সার্ভিসকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান সড়কগুলোতে পড়ে থাকা বর্জ্য দ্রুত অপসারণে কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও মোবাইল টিম কাজ করবে। কোথাও যেন বর্জ্যের স্তূপ জমে না থাকে, সেজন্য নিয়মিত মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে ডিএনসিসি বলছে, আধুনিক কম্প্যাক্টর ট্রাক, হুক-লিফট ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহন সংগ্রহ করা হলে বর্জ্য সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা আরও কার্যকর হবে। বর্জ্য আলাদা করার কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ২৫০টি সবুজ ও ২৫০টি হলুদ প্লাস্টিক বিন এবং ৫০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে।

এ ছাড়া আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিক করার প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১০

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১১

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১২

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৩

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৪

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৫

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৭

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৮

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৯

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

২০
X