চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

কুমিল্লার চান্দিনায় গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ড. রেদোয়ান আহমেদ। ছবি : কালবেলা
কুমিল্লার চান্দিনায় গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ড. রেদোয়ান আহমেদ। ছবি : কালবেলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ। আমাদের কৃষক-শ্রমিক মেহনতি জনতা সবাই এটার মালিক। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আমরা এ সম্পদ পরিচালনা করে আসছি। কিন্তু আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়া এ সম্পদ ইজারা দেওয়া হয়েছে। বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গণতান্ত্রিক কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ক্ষমতার মসনদে বসে যদি কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করে তাহলে দেশের মানুষ তাকে ক্ষমা করবে না। আমাদের দেশে যদি কোনো কাজ করতে হয় তাহলে প্রতিযোগিতার মাধ্যমে সেই কাজের অগ্রগতি করতে হয়। অন্তর্বর্তী সরকার গত ১৫ মাসে সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারব বলে মনে করি।

গণতান্ত্রিক কৃষকদল আহ্বায়ক মো. মোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

এ সময় উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবে এলাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

সম্মেলনে মো. মোরশেদ আলমকে সভাপতি ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য সদস্যবিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক কৃষকদলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X