বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলে যাচ্ছেন প্রথম বাংলাদেশি কাউন্সিলর ডা. রফিকুল

ডা. রফিকুল মাওলা। ছবি : সংগৃহীত
ডা. রফিকুল মাওলা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চর্ম ও যৌন রোগ বিভাগের সদ্য অবসরে যাওয়া বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

তিনি আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের প্রথম বাংলাদেশি কাউন্সিলর। আগামী ২ থেকে ৭ ডিসেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের পর্তুরিকো অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘সোরিয়াসিস রোগের উপর শারীরিক ওজন বৃদ্ধি তথা স্থূলতার প্রভাব এবং করণীয়’। সম্মেলনে পৃথিবীর সেরা সিরোসিস বিশেষজ্ঞরা গবেষণা প্রবন্ধ উপস্থাপনসহ মতবিনিময় করবেন।

ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের পৃষ্টপোষকতায় বিশ্বব্যাপী তরুণ উদীয়মান চর্ম রোগ, বিশেষ করে সোরিয়াসিস বিশেষজ্ঞদের মাস্টার ট্রেইনার এবং মেন্টর হিসেবে অনলাইন ক্লাস নিয়ে থাকেন। তা ছাড়া সোরিয়াসিস গবেষণার আন্তর্জাতিক অনেক প্রকল্পে সহ-গবেষক হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X