কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কালকিনিতে রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
কালকিনিতে রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হানায় অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সম্প্রতি গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভাগদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভাগদী এলাকার বাসিন্দা এস এম শাকিল হোসেন নিজের ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে মেহগনি ও রেইনট্রি প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতার জেরে তার বাগানে হামলা চালিয়ে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়।

পরদিন সকালে স্থানীয়রা বাগানে এ ধ্বংসযজ্ঞ দেখতে পেয়ে মালিককে খবর দেন। গাছ কেটে ফেলার এমন নিষ্ঠুর ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে হতবাক শাকিল হোসেন বলেন, ‘আমার সঙ্গে কারও এমন শত্রুতা থাকতে পারে তা ভাবতেই পারছি না। দুর্বৃত্তরা আমার চারা গাছগুলো কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আইনানুগ বিচার চাই।’

কয়েকজন প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাছ তো কোনো অপরাধ করেনি। যারা এই অবলা গাছগুলোর ওপর আক্রোশ ঝেড়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X