বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে গরু সাদকা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ ছাড়াও তার উদ্যোগে পবিত্র মক্কা শরিফে বেগম খালেদা জিয়ার জন্য তিনি খাসি সাদকাহ করেছেন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) পবিত্র জুমার দিনে মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ ছাড়াও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ৫০০ কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদকাহ ও উমরাহ করানো হয়। কায়কোবাদ এর পক্ষ থেকে গরুর গোস্ত পেয়ে এতিম ও অসহায়রা বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী কায়কোবাদের জন্য দোয়া করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদকাহ আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ। বিএনপি নেতা আব্দুস সাত্তার সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিন। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X