জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা উপজেলার চর লাউখোলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ সরদার ওই এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন আব্দুল মজিদ। বিষয়টি কয়েক দফা সালিশেও সমাধান না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, ‘বাবার সঙ্গে জমি নিয়ে চাচাদের বিরোধ ছিল। সকালে তাকে ঘরে না পেয়ে খুঁজতে থাকি। পরে মসজিদে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে জাজিরা থানার ওসি মো. সালেহ আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X