কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর। ছবি : সংগৃহীত
কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর। ছবি : সংগৃহীত

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার অর্থ– ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হবো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আবছার নামে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি। ফেসবুকে ‘রবিন খান’ নামের আইডি থেকে পোস্ট করা ভিডিওতে শহীদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়।’

এদিকে শহীদুল আলম বাহাদুরের এমন মন্তব্যে জামায়াত সমর্থকরা ইতিবাচক সাড়া দিলেও নেতিবাচক মন্তব্য আসছে প্রতিপক্ষ থেকে। মোস্তফা কামাল নামে এক ব্যক্তি ওই পোস্টে কমেন্ট করেন, ‘সিল মারা হয়ে গেছে তা হলে আর এত প্রচারের কি আছে, এই কথা শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা করে জামায়াত।’

কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি কমেন্টে লিখেছেন, ‘জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক আবছার উপস্থাপন করছে সে আওয়ামী লীগের আমলে সব সময় কক্সবাজার ৪টি আসনের সংসদ সদস্যদের নিয়ে সেলফি ও ভিডিও রেকর্ড বক্তব্য প্রচার করত, এখন জামায়াতের নেতাকর্মীদের এতটাই নাজুক অবস্থা হয়েছে যে, আওয়ামী লীগের দোসর ভাড়া করে প্রচার-প্রচারণা চালাতে হচ্ছে জামায়াতকে।’ এছাড়াও ‘দাম্ভিকতার পতন হবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে’ বলে মন্তব্য করেন ফোরকান নিশো নামে এক ফেসবুক ব্যবহারকারী।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ছিলেন। এ কারণে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চিনেন। এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন।

বাহাদুর বলেন, ‘জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকব। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।’

প্রসঙ্গত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালের নির্বাচনে কাজল ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। গত ৩ নভেম্বর বিএনপি কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহীদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যুত্তরে কাজলও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X