চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের রায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, জনগণ যখন দেখবে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক তখন বাহবা দেবে। আর যখন দেখবে ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করছেন, তখন জনগণ বসে বসে আঙুল চুষবে না। যে সরকার জনগণের রায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না।

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মাদক আর সিগারেটের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে মিছিল করেছে। এগুলো মিথ্যা, ভুয়া। প্রধানমন্ত্রীর মুখ থেকে অনবরত ভুল বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্থ হবে।’

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনবরত ভুল বা বিভ্রান্তিকর বক্তব্য এলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাকে বলতে হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃক্সখলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই লালদীঘি ময়দানে ব্যাপক জনসমাগম হয়। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

এতে আরো বক্তব্য রাখেন, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম, এনসিপি’র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র সহ–সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বিডিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও জেলা–মহানগরীর নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X