নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক

আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

অভিযুক্ত চিকিৎসক ডা. আজিমুল সাদাত সুমন আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

নিহতের স্ত্রী লাকি আক্তার জুয়েল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরজনিত সমস্যায় ৯ ডিসেম্বর জুয়েল মিয়াকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে জুয়েলের অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন কর্তব্যরত ডাক্তারকে ডাকাডাকি করলেও তিনি আসেননি। কর্তব্যরত নার্সও ডাক্তারকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ভোর ৪টার দিকে জুয়েল মারা যান।

এ ঘটনার পরপরই রাতের শিফটে দায়িত্বে থাকা চিকিৎসক কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ডা. আজিমুল সাদাত সুমনের ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

কর্তব্যরত নার্স অমৃতা হাজং বলেন, আমরা স্যারকে অনেকবার ডাকাডাকি করেছি, কিন্তু উনি আসেননি। এটা খুবই দুঃখজনক। অন্তত রোগীটাকে একবার দেখে যেতে পারতেন।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বিষয়টির সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X