মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ১১ পদের ফলাফল ঘোষণা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেহেরপুর জেলা প্রেস ক্লাব পরিচালনা কমিটি। ছবি : কালবেলা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেহেরপুর জেলা প্রেস ক্লাব পরিচালনা কমিটি। ছবি : কালবেলা

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে পূর্বঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের জন্য একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পথ সুগম হলো।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোজাম্মেল আয়ম (যুগান্তর)। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের চৌধুরী (নিউজ টাইমস)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুর চান্দু (মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনার সম্পাদক ও জেলা প্রতিনিধি, ডি নিউজ)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ সিদ্দিকী শাহীন (দিনের খবর, জবাবদিহি) এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দিলরুবা খাতুন (বাসস/প্রতিদিনের সংবাদ)।

এ ছাড়া কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তোফায়েল হোসেন (জেলা প্রতিনিধি, দৈনিক ইনকিলাব ও ঢাকা মেইল)। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মাসুদ রানা (এশিয়ান এজ/আমাদের অর্থনীতি)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আমানুর আমান (আঞ্চলিক প্রতিনিধি, ডেইলি সান ও বণিক বার্তা), মূর্তজা রফিক রুপক (জেলা প্রতিনিধি, ভোরের কাগজ), সিরাজুদ্দোজা পাভেল (জেলা প্রতিনিধি, দৈনিক আমার সংবাদ) এবং খান মাহমুদ আল রাফি (জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা)।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক কালু এবং সদস্য ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। নির্বাচন কমিশন জানিয়েছে, তপশিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে আইনগত প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা ও সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি মেহেরপুরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১০

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১১

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১২

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৪

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৫

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৭

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৮

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৯

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

২০
X