আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসী আ.লীগের উপদেষ্টাসহ গ্রেপ্তার ৫

ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী শাখার নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকা দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) ও একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।

থানা সূত্রে জানা যায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার বাদী আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক দুবাই প্রবাসীসহ ৫ জনকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ, যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি। এরপর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X