সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর 

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি। ছবি : কালবেলা
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি। ছবি : কালবেলা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন– জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্যসচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নগর ঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ, সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈমসহ অন্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তার জন্য আজও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী সব শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X