চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

মো. রবিউল ইসলাম রবি। ছবি : সংগৃহীত
মো. রবিউল ইসলাম রবি। ছবি : সংগৃহীত

চাঁদপুরে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এম. ইসমাইল পাটওয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা হলেন শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রবিউল ইসলাম রবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল ইসলাম রবিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবেই রবির বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে রবিউল ইসলাম রবি ৯০ পিস ইয়াবাসহ আটক হন। ঘটনাটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

যদিও তিনি বর্তমানে ছাত্রদলের কোনো পদে নেই, তবে বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী হিসেবে পরিচিত ছিলেন। এ প্রেক্ষাপটে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X