লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খুব সতর্ক থাকতে হবে : এ্যানি

লক্ষ্মীপুরে দোয়া মাহফিলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে দোয়া মাহফিলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আপনার আমার ব্যবসায়ীদের, সকল মানুষের ভাগ্য জড়িত। বাংলাদেশের ভাগ্য জড়িত। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আগুনে পুড়ে নিহত আয়েশা আক্তার বিনতির আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) সুস্থতা কামনায় দোয়া করা হয়।

নেতাকর্মীসহ স্থানীয়দের উদ্দেশ্য করে এ্যানি বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারটির খোঁজখবর নেবেন। তাদের আত্মীয়স্বজনকে একটু সহানুভূতি দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। বেলালের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। কোনোভাবেই যেন তার এই পরিবার এবং বেলাল যেন থ্রেটের মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। এই পরিবারের জন্য যা কিছু দরকার তা আমরা করব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এ ছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে স্মৃতি ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতি ভর্তি। বেলাল দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X