সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

যমুনা সার কারখানা (জেএফসিএল)। ছবি : কালবেলা
যমুনা সার কারখানা (জেএফসিএল)। ছবি : কালবেলা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা (জেএফসিএল)। দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ পেলেও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন শুরু করতে পারছিল না কারখানাটি।

টানা ২৮ দিনের নিরলস প্রচেষ্টায় সেই ত্রুটি সারিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে কারখানাটিতে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই কারখানাটি দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ ছিল। সম্প্রতি সরকার কারখানাটিতে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করলে আশার আলো দেখা দেয়; কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার ভেতরে বিভিন্ন যান্ত্রিক জটিলতা ও ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সংযোগ পাওয়ার পরও গত ২৮ দিন ধরে উৎপাদন প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছিল না।

ভরা মৌসুমে কারখানার উৎপাদন শুরু হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এখানের সার মূলত জামালপুর, শেরপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X