বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীকে

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের জাপা প্রার্থী আশরাফুজ্জামান আশুকে। ছবি : কালবেলা
হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের জাপা প্রার্থী আশরাফুজ্জামান আশুকে। ছবি : কালবেলা

সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি জানান, তিন দিন আগে আশরাফুজ্জামান আশু ডায়রিয়ায় আক্রান্ত হন। সোমবার (২২ ডিসেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

তিনি বলেন, ‘সাতক্ষীরাবাসীর কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই।’

নির্বাচনী বিষয়ে জানতে চাইলে আকরাম হোসেন খান বাপ্পি বলেন, ‘আশু সুস্থ হয়ে ওঠার পর দলীয়ভাবে বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, আশরাফুজ্জামান আশুর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত রক্তচাপজনিত সমস্যাতেও তিনি ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X