মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রুমন খান

রুমন খান। ছবি : কালবেলা
রুমন খান। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুব সংগঠন জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রুমন খান নামে এক নেতা। সেইসঙ্গে ভিডিও বার্তায় এনসিপির রাজনীতি ছাড়ারও ঘোষণা দেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই নেতা নিজের (Rumon vai) নামে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন।

রুমন খান উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা।

পদত্যাগপত্রে রুমন খান লিখেছেন, ‘যুবশক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণের জন্য বর্তমান সময়ে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আমি আজকের তারিখ থেকে যুবশক্তি সংগঠনের সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এর আগে, গত ১৬ অক্টোবর জামালপুর জেলা জাতীয় যুবশক্তির ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। এতে রুমন খান সংগঠক হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

এ বিষয়ে রুমন খান কালবেলাকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি। সেইসঙ্গে এনসিপি রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছি৷ আগামীর জন্য সকলের কাছে দোয়া চাই।

জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব হাসান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমাকে এখন পর্যন্ত জানানো হয়নি। এজন্য কোনো মন্তব্য করতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X