হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

হাইমচর থানা। ছবি : কালবেলা
হাইমচর থানা। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচর সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বেপরোয়া গতি ও নৌ-চলাচল বিধি অমান্য করার অভিযোগে দুই লঞ্চের মাস্টার ও ড্রাইভারসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনেকে আসামি করা হয়ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় ঢাকার সদরঘাট থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায় এমভি অ্যাডভেঞ্চার-৯। অন্যদিকে ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এমভি জাকির সম্রাট-৩। রাত ২টার দিকে হাইমচরের মাঝেরচর এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

মামলার বাদী অভিযোগ করেন, ঘন কুয়াশায় নৌ-চলাচল বন্ধ বা নোঙর করে রাখার সরকারি নির্দেশনা থাকলেও চালকরা তা অমান্য করে বেপরোয়া গতিতে লঞ্চ চালাচ্ছিলেন। এমনকি দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা না করেই লঞ্চ দুটি পালিয়ে যায়। এ ঘটনায় ঝালকাঠি থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪ স্টাফকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। লঞ্চ দুটির সময়সূচি ও পারমিট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ছাড়া মেরিন কোর্টেও আলাদা মামলা করা হয়েছে।

হাইমচর থানার ওসি নাজমুল হাসান বলেন, নৌ-নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X