

চাঁদপুরের হাজীগঞ্জের হলুদ পট্টির এলাকার একটি আবাসিক হোটেল থেকে ইলিয়াস কাজী নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াস কাজী (৬৫) লক্ষ্মীপুরের রামগঞ্জের ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা।
মাতৃছায়া আবাসিক হোটেলের ম্যানেজার মো. রায়হান বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ইলিয়াস কাজী ৬০০ টাকা ভাড়া দিয়ে হোটেলের এক রুমে উঠেন। তবে খাতায় তার নাম লেখা হয়নি। সকালে তাকে ডাকলেও উঠেননি তিনি। পরে বিকেল হয়ে যাওয়ায় বিষের গন্ধ ও দরজা বন্ধ দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এ কক্ষের দরজা ভেঙে দেখে মরদেহ পড়ে আছে।
চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়। সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণসহ যাবতীয় তথ্যাদি সংগ্রহ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।