সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশা করছে, নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। ভোটের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জনগণ, সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা যে ভোটের আয়োজন করছি, তা প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পরে। মনে রাখতে হবে, একটা স্বৈরাচারী শাসনব্যবস্থা থাকলে সব ব্যবস্থায় তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও এমন হয়ে যায়। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন আয়োজন করছি গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে। সেই বাধাগুলো মোকাবিলা করতে হবে।

উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছরে সাংবাদিকরা যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার তার কিছু অংশও কি মুখোমুখি হয়েছেন? সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন। মানুষের মধ্যে আশা জাগান। ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাবে। এ জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে।

প্রশিক্ষণ উদ্বোধনের সময় রিজওয়ানা বলেন, সুষ্ঠু ভোটের পাশাপাশি সরকার চায়, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণভোট ও প্রার্থী নির্বাচন সম্পন্ন হোক।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। কর্মশালায় ৫০ সাংবাদিক অংশ নেন। সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X