শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খোকন দাসের খুনিদের বিচার হতেই হবে : নুরুদ্দিন অপু

খোকন চন্দ্র দাসের পরিবারের পাশে নুরুদ্দিন অপু। ছবি : কালবেলা
খোকন চন্দ্র দাসের পরিবারের পাশে নুরুদ্দিন অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের খুনিদের বিচার হতেই হবে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোনো মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এ সময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ ছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুলশিক্ষক এনামুল হক, ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদারসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X