মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িচাপায় এনজিও কর্মী নিহত

নিহত সুমন সরদার। ছবি : সংগৃহীত
নিহত সুমন সরদার। ছবি : সংগৃহীত

মাদারীপুরে গাড়িচাপায় সুমন সরদার নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন সুমন। পথিমধ্যে সমাদ্দার নামক স্থানে এলে ঘন কুয়াশার কারণে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একজন অফিসার সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানায় (সাধুর ব্রিজ ফাঁড়ি) খবর দেয়। এ সময় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার (সাধুর ব্রিজ ফাঁড়ি) ওসি মো. মামুন রশিদ বলেন, ভোরে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই এনজিও কর্মীকে চাপা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X