সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা
শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রোববার (৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে এক ওঠান বৈঠকে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বিএনপিতে যোগদান। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিএনপিতে যোগ দেওয়া আনোয়ার হোসেন মিয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত ছিলাম। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই এখন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগদান করেছি। আগামীতে আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের কাজ করে যাব, ইনশাআল্লাহ।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X