কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। ছবি : সংগৃহীত
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতা ও গোপন বৈঠক আয়োজনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আস্থাভাজন ছিলেন।

স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সীমিত পরিসরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদের মতে, এসব বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বৈঠকের উদ্দেশ্য বা সেখানে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে জানা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজলুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত চলছে কিনা সে বিষয়ে তারা মন্তব্য করেননি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, পুলিশ তৎপর রয়েছে। দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দী লাশ

১৭ বছর পর মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট

১০

কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান

১১

বাংলায় মেসিচর্চা / প্রকাশিত হয়েছে মাসুদ পারভেজ রূপাইয়ের ‘আর্ট অফ ফুটবল’

১২

বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

১৩

জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান

১৪

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী

১৫

শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের

১৬

বাজেট অধিক ঋণনির্ভর ও লুটপাটের : জামায়াত

১৭

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

১৮

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

১৯

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

২০
X