দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

ঢাকার দোহারে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন খন্দকার আবু আশফাক। ছবি : সংগৃহীত
ঢাকার দোহারে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন খন্দকার আবু আশফাক। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১ আসনে এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, খালেদা জিয়া শুধু একটি দলের নয়, তিনি ছিলেন এ দেশের সাধারণ মানুষের আশা ও ভরসার নেত্রী। তিনি ছিলেন আমাদের জনগণের নেত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকার দোহার উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। জুলুম-নির্যাতনের মুখেও তিনি কখনো জনগণের অধিকার থেকে সরে যাননি। খালেদা জিয়ার জানাজা তা প্রমাণ করে।

এ সময় দোহার উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেই। এতে মিলাদ মাহফিল অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানটি দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ সানু মোল্লার সার্বিক তত্ত্বাবধানে সাবেক সংসদ সদস্য শহীদ আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব, অ্যাডভোকেট মনির হোসেন রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, বিএনপি নেতা অ্যাড. সোহানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X