রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভারতের আদালতে তোলা হলো বাংলাদেশি যুবককে

আটক মো. আলী। ছবি : সংগৃহীত
আটক মো. আলী। ছবি : সংগৃহীত

আটকের দুদিন পর বাংলাদেশি এক যুবককে আদালতে তুলেছে আসাম পুলিশ। ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকারচর জেলা সদর হাটশিঙ্গিমারী আদালতে তাকে সোপর্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে ঝোড়ডাঙ্গা বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে তাকে আটক করে নিয়ে যায়।

আটক মো. আলী (২৫) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

আসামের নিউজ পোর্টাল অসম টুডে এক প্রতিবেদনে বলেছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনে আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে মানকারচর পুলিশের কাছে সোপর্দ করেন ঝোড়ডাঙ্গা ক্যাম্পের বিএসএফ।

ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আটক আলীকে দক্ষিণ সালমারা মানকারচর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে ১৪ জানুয়ারি দুপুরে সেখানকার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X