সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি ‘বিশেষ চিঠি’ পৌঁছে দিতে তেহরান সফর করেছেন।

শনিবার (০৬ জুন) রাতে ইরানে পৌঁছে নাকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। খবর আল জাজিরার।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার উদ্দেশে লেখা একটি বিশেষ চিঠি বহন করছেন নাকভি।

গত রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছিল এমন দুটি ইরানি আত্মঘাতী ড্রোন তারা ভূপাতিত করেছে।

এর আগে শুক্রবার সেন্টকম জানায়, কুয়েত ও বাহরাইনের দিকে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একই দিনে হরমুজ প্রণালির দিকে পাঠানো আরও চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করা হয়।

মার্কিন বাহিনীর দাবি, পরবর্তীতে সম্ভাব্য সামুদ্রিক হামলা প্রতিরোধের লক্ষ্যে ইরানের গারুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

এসব হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাহরাইন হামলাগুলোকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

কুয়েত বলেছে, এ ধরনের হামলা অঞ্চলে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ করছে। মিসর, জর্ডান ও কাতারও এসব হামলার নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত আরও বাড়লে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X