মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

মাগুরা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাগুরা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

মাগুরায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জিহাদ হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা।

রোববার (৭ জুন) এ ঘটনা ঘটে। জিহাদ হোসেন (১৮) সদর উপজেলার জগদল আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ব্যাটারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বরিশালের রিমা খাতুন (২৫) নামের এক নারীর সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তারা।

স্বজনদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। একপর্যায়ে স্বামী জিহাদ জানতে পারে তার সঙ্গে বিয়ের আগে রিমা খাতুনের বিয়ে হয়েছিল এবং একটা সন্তানও আছে। সেটিও মেনে নিয়ে সংসার করছিলেন জিহাদ। তবু স্ত্রী রিমাকে আটকে রাখতে পারেননি।

কিছুদিন আগে রিমা বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। স্বামী জিহাদ আসার কথা বললে স্ত্রী রিমা বলেন, তোমার মাকে পাঠাও আমি আসব। রোববার বেলা ১১টায় ভিডিও কলে কথা চলকালীন স্ত্রী বলে তোমার মাকে পাঠালে আমি ডিভোর্স পাঠাব। কথা চলাকালীন একপর্যায়ে জিহাদ ঘরের মধ্যে থাকা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X