গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ। সৌজন্য ছবি
শীতবস্ত্র বিতরণ। সৌজন্য ছবি

অন্যান্য বছরের মতো এ বছরও গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ, গোসাইরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন সরদার, গোসাইরহাট উপজেলার যুবদল সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মেনন ঢালীসহ সংগঠনের সদস্যরা।

সামাজিক সংগঠন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন, চক্ষু শিবির, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায়দের মধ্যে নগদ অর্থ, গাভী ও হুইলচেয়ার প্রদান, করোনাকালীন ১৮০০ পরিবারে ত্রাণ বিতরণ, প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি এবং গৃহহীনদের গৃহ নির্মাণ সহযোগিতাসহ, বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

সংগঠনের মুখপাত্র মো. ফুয়াদ আহমেদ বলেন, গোসাইরহাটবাসীর যে কোনো প্রয়োজনে ও সমস্যা সংকুল পরিস্থিতিতে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন সহযোগিতা ও ভালোবাসা নিয়ে পাশে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X