বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় যাবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভা জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ নেতারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, বগুড়ায় যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পথসভা করবেন। এরপর তিনি বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবে।

এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে সকাল ১০টায়। তবে, সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনি সংগীত পরিবেশন করবেন।

বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান বলেন, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টায় জামায়াত আমির শেরপুরে পথসভা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X