দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাত আবদুল্লাহকে সমর্থনে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেন মাওলানা মোফাজ্জাল হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেন মাওলানা মোফাজ্জাল হোসেন। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট ওই মনোনয়ন প্রত্যাহার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শূরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা পূর্ব সহসাংগঠনিক সম্পাদক মুফতি জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম ও জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করার কথা রয়েছে।

এর আগে, আসন সমঝোতায় হাসনাত আবদুল্লাহকে স্বাগত জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে-কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X