ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

নির্বাচনী গণসংযোগে নেমেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
নির্বাচনী গণসংযোগে নেমেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে নেমেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দাগনভূঞার আলাইয়ার পুরে মা-বাবার কবর জিয়ারত করে জনসংযোগে নামেন তিনি। পরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় ভোটারদের আবেগঘন এক আহ্বান জানান।

গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি এ মাটিরই সন্তান। এর আগে আমি আমার বাবা এবং ছোট ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট চেয়েছি। এবার দল আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদেরই লোক, বাকি জীবন আপনাদের সেবা করে আপনাদের সঙ্গেই থাকতে চাই। সে জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। আর আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আর নারী ও তরুণদের ধানের শীষে ভোটদানের জন্য উদ্বুদ্ধ করবেন। যাতে তারা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে।

এ সময় আবদুল আউয়াল মিন্টু ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, বরৈয়া বাজার, মিদ্দারহাট ও করমুল্লাপুর বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ করেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১০

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১১

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১২

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৩

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৫

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৭

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৯

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

২০
X