রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ ঘণ্টা পর রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

রাঙামাটি টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়। ছবি : সংগৃহীত
রাঙামাটি টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়। ছবি : সংগৃহীত

রাঙামাটির সঙ্গে সারাদেশের বন্ধ থাকা যাত্রীবাহী বাস চলাচল প্রায় ১২ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সৌদিয়া পরিবহন ও রাঙামাটি মোটর মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে রাঙামাটির সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয় রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীরা।

বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসন ও পরিবহন মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নানা আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সভা শেষে সভাপতিত্বকারী রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, নির্বাচনকালীন সময়ে আইনের যে বিধান রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির রাঙামাটি অংশের কার্যনির্বাহী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সৌদিয়া পরিবহন রাঙামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও রাঙামাটি মোটর মালিক সমিতির কাছে নির্ধারিত টোকেন ফি জমা দিচ্ছিল না। এ কারণে বুধবার সমিতি সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় চালু করা হয়। এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতির কার্যক্রম মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X