সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে নদী ভাঙন রোধই হবে প্রথম কাজ : মিন্টু

সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় গণসংযোগ করেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় গণসংযোগ করেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া। পাশাপাশি স্লুইস গেট নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় ভোট চাইতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় ভোটের সময় এসে নির্বাচনের পর আর এলাকায় না আসার রাজনীতি তার ক্ষেত্রে হবে না বলেও জানান আব্দুল আউয়াল মিন্টু।

তিনি জানান, তিনি সবসময় এই এলাকায় আসবেন এবং আল্লাহর রহমতে এলাকাবাসী তাকে পাশে পাবেন। নদীভাঙনের পাশাপাশি এ এলাকার আরও যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানেও তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

দিনব্যাপী তিনি সোনাগাজীর তাকিয়াবাজার, কাজিরহাট, কেরামতিয়া, নাড়ুমিয়ারহাট, ইতালি মার্কেট, ওলামাবাজার ও দাসের হাট এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনি, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X